আইন বিভাগে বাণিজ্যিক কোর্স বন্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

২২ মে ২০২৩, ০৫:১৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM

© টিডিসি ফটো

অবিলম্বে আইন বিভাগে বাণিজ্যিক (প্রফেশনাল মাস্টার্স) কোর্স বন্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। আজ সোমবার (২২ মে) আইন অনুষদ প্রাঙ্গণে গণতান্ত্রিক ছাত্র জোট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশ থেকে নেতৃবৃন্দ অনতিবিলম্বে আইন অনুষদে সদ্য চালু হওয়া বাণিজ্যিক কোর্স বন্ধসহ সকল বিভাগে চলমান বাণিজ্যিক কোর্সগুলো বন্ধের দাবি জানানো হয়। তাছাড়া শিক্ষা বাণিজ্যিকীকরণ- শিক্ষা সংকোচনের যেকোনো নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহবান জানানো হয়। 

সমাবেশ থেকে বক্তারা বলেন, আইন বিভাগের বাণিজ্যিক প্রফেশনাল কোর্স চালু করার সিদ্ধান্ত শাসকশ্রেণির শিক্ষা বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন কিছু নয়। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয় আজকে জনগণের স্বার্থে পরিচালিত না হয়ে সনদ বিক্রির দোকানে পরিণত হয়েছে। একদিকে নিয়মিত ব্যাচের আসন সংখ্যা কমিয়ে শিক্ষাকে করা হচ্ছে সংকোচিত অপর দিকে এধরণের বাণিজ্যিক কোর্স চালু করার মধ্য দিয়ে শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যকে ভূলন্ঠিত করার পায়তারা চলছে। 

গণতান্ত্রিক ছাত্র জোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায়ের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আরাফাত সাদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাবি শাখার যুগ্ম-আহবায়ক সামি আব্দুল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সভাপতি সাদিকুল ইসলাম সাদিক ও আইন বিভাগের শিক্ষার্থী জাহেদুল ইসলাম রিয়াদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাবি সংসদ এর সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী।

জ্বরের প্রথম দিনেই অন্যের শরীরে ছড়াতে শুরু করে হাম, আক্রান্…
  • ৩০ মার্চ ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের আবেদন  শুরু
  • ৩০ মার্চ ২০২৬
সেলস ইন্টার্ন নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ২ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় ২৪০০ লিটার জব্দ তেল খোলাবাজারে বিক্রি, ২ জনকে জরিমানা
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন স্ন…
  • ৩০ মার্চ ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence