দুই লাইনের বিজ্ঞপ্তিতে বিলুপ্ত বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি

১৫ মে ২০২৩, ১০:২৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

© লোগো

বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটিকে বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার (১৫ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত দুই লাইনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটিকে বিলুপ্ত করার কোনও কারণ জানানো হয়নি। 

এদিকে রবিবার রাতে নগরীর বাশেরহাট খোলা এলাকায় খোকন সেরনিয়াবাতের তিন কর্মীর পথরোধ করেন ছাত্রলীগ নেতা মান্না ও তার অনুসারীরা। এ সময় মান্না তাদের বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে নৌকা প্রতীকের ৩ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগে মান্নাসহ ১০ জনকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। 

এর আগে টানা এক যুগ পর ২০২১ সালের ২৫ মে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিনকে অব্যাহতি প্রদান করে মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

পরে গতবছরের ২৩ জুলাই রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক, মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহ্বায়ক করে মোট ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬