ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ধান কাটলেন সংসদ সদস্য

০৮ মে ২০২৩, ০৪:১১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© সংগৃহীত

ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে অস্বচ্ছল কৃষকদের জমিতে স্বেচ্ছায় ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। আজ সোমবার সকালে পৌরসভার ঘাটিনা মহল্লার কৃষক জহুরুল ইসলামের ১ বিঘা জমিতে ধান কাটা কার্যক্রম শুরু হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ঘাটিনায় ধান কাটায় অংশ নেন।

উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল মাহমুদ সরকার জানান, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তারা উপজেলার অস্বচ্ছল বা গরিব কৃষকদের মাঠে স্বেচ্ছায় ইরি বোরো ধান কেটে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছেন। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম নিজে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কাস্তে হাতে মাঠে নেমে ধান কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে প্রতিটি ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা গরিব কৃষকদেরকে বিনামূল্যে ধান কেটে দেবেন বলে জানান আল মাহমুদ সরকার।

কৃষক জহুরুল ইসলাম বলেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম ব্যক্তিগতভাবে তার জমিতে উপস্থিত হয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে ধান কাটায় তিনি অভিভূত হয়েছেন। তার পক্ষে এবার ১ হাজার টাকা দিনমজুরি দিয়ে শ্রমিক কিনে ধান ঘরে তোলা কোনোভাবেই সম্ভব ছিলো না। এই দুঃসময়ে তাকে সহযোগিতা করায় তিনি সংসদ সদস্য ও ছাত্রলীগ নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬