ঢাবির ৪ বিভাগে আংশিক কমিটি ঘোষণা ছাত্রলীগের

০৭ মে ২০২৩, ০৭:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারটি বিভাগে আংশিক কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রলীগ। বিভাগগুলো হলো- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অপরাধবিজ্ঞান বিভাগ, জাপানিজ স্টাডিজ বিভাগ ও পপুলেশন সায়েন্সেস বিভাগ।

আজ রবিবার (৭ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটিগুলো প্রকাশ করে।

ঘোষিত কমিটির মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন তামীম দিরা খান ও সাধারণ সম্পাদক হলেন রেজাউল করিম। অপরাধবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন খালিদ মাহমুদ মিরাজ ও সাধারণ সম্পাদক হলেন রোকন খান। 

জাপানিজ স্টাডিজ বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন মো. সুজন ও সাধারণ সম্পাদক হলেন এ এফ এম মেহেদী হাসান শান্ত। পপুলেশন সায়েন্সেস বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন মো. সাজ্জাদ হাসান সাকিব এবং সাধারণ সম্পাদক হলেন তানবীর রশিদ। 

ঘোষিত কমিটিগুলোর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন দুইজন, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন দুইজন এবং সাংগঠনিক সম্পাদক পাঁচজন। অপরাধবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন তিনজন, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন দুইজন এবং সাংগঠনিক সম্পাদক তিনজন নিযুক্ত হলেন। 

জাপানিজ স্টাডিজ বিভাগ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন চার জন, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন দুই জন এবং সাংগঠনিক সম্পাদক চারজন নিযুক্ত হলেন। দপ্তর সম্পাদক হলেন মাহদি হোসেন শাওন এবং গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হলেন ঝলক দাস।

পপুলেশন সায়েন্সেস বিভাগ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন দুইজন, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন তিনজন।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬