ভর্তিচ্ছুদের সহায়তায় এসে ঢাবিতে হামলার শিকার ছাত্রদল

০৬ মে ২০২৩, ০১:৩৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
হামলায় আহত এক নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

হামলায় আহত এক নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তা করতে এসে ফিরে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে সংগঠনটির অন্তত ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ তাদের।

শনিবার (৬ মে) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মিনিগেটে শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সংগঠনটির ফুল ও কলম বিতরণের কর্মসূচী থাকলেও ছাত্রলীগের বাঁধার মুখে প্রথমে শহীদ মিনার এবং পরে কার্জন হল এলাকায় চলে যান তারা। সংক্ষেপে তাদের কর্মসূচি শেষ করে চলে যাওয়ার সময় হাইকোর্ট মোড়ে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে।

আরও পড়ুন: ভর্তিচ্ছুরা যথেষ্ট ম্যাচিউর, তারা একা একা কেন্দ্রে আসবে: ঢাবি ভিসি

তবে ছাত্রলীগ দাবি, ছাত্রদলের দুই পক্ষের মধ্যে আগে থেকে ঝামেলা ছিল। এ হামলা ছাত্রদল নিজেদের উপর নিজেরাই করেছে। এ হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থী ফুল ও কলম দিয়ে বরণ করার পর আমরা ক্যাম্পাস ত্যাগ করছিলাম। তখন হাইকোর্ট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে। হামলা পাঁচজন গুরুতর আহতসহ মোট সাত-আট আহত হয়েছেন।

তবে এ হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা দিতে ব্যস্ত ছিল। ছাত্রলীগ এরকম কিছুই করেনি। তাদের দুই গ্রুপের মধ্যে আগে থেকেই ঝামেলা চলছিল। তারা নিজেরা একে অপরের উপর হামলা করেছে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬