কৃষকের ধান কেটে দিলেন রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা

০২ মে ২০২৩, ০৮:১১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
কৃষকের ধান কেটে দিয়েছেন রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা

কৃষকের ধান কেটে দিয়েছেন রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা © টিডিসি ফটো

রাজশাহীতে কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে সোমবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নওহাটা পৌরসভার কৃষক খিজির আলির জমির ধান কেটে দেন তারা।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, সোহরাওয়ার্দী হলের সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলামসহ ১৮ জন নেতাকর্মী এতে অংশ নেন।

ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে কৃষক খিজির আলি বলেন, রাজশাহীতে ঝড়বৃষ্টি শুরু হয়ে গেছে। জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। তারা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন কাজে আমি খুবই খুশি এবং তাদের জন্য দোয়া করবো।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ কৃষকের ধান নিরাপদে ঘরে তুলে দিচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিক সংকটের কারণে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ন্যয় আমরা রাবি  ছাত্রলীগও কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি।

তিনি আরও বলেন, দেশের মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী তাদের নিজ নিজ এলাকাতেও কৃষকের ধান কেটে সহায়তা করেছে। আমাদের এ কাজের ধারা অব্যাহত থাকবে।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬