ধান কেটে ঘরে তুলে দিল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ

২৯ এপ্রিল ২০২৩, ০৯:০০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর উত্তরখান এলাকায় কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কৃষক মামুন মিয়ার ৩ বিঘা জমির ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. রিয়াজ মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে আসছে। আমরা তারই ধারাবাহিকতায় আজ কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছি। এ কাজ অব্যাহত থাকবে।

এ সময় মো. রিয়াজ মাহমুদের নেতৃত্বে ধান কাটায় অংশ নেয় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শুভ অধিকারী, সাবেক সহ সম্পাদক একরামুল করিম একরাম সহ মহানগর উত্তর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিলের কাছে হারলেও নকআউটে যেতে পারে স্কটল্যান্ড, মিলতে হ…
  • ২৩ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড 
  • ২৩ জুন ২০২৬
মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬