সেতুর মালামাল চুরির অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আটক

১৪ এপ্রিল ২০২৩, ১১:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাওন মৃধা

ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাওন মৃধা © সংগৃহীত

বরগুনার বেতাগীতে পুরনো সেতুর মালামাল চুরির ঘটনায় স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন মৃধাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে মোকামিয়া এলাকার নিজ বাসা থেকে শাওন ও এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করা হয়। শাওন মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মোকামিয়া ইউনিয়নের পুরনো একটি সেতুর মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে শাওনসহ এক ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মালামাল চুরির সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, বাজারের পুরোনো একটি সেতুর ১৪টি বিম চুরি হয়ে গেছে। আমি চুরির ঘটনাটি থানায় জানিয়েছি। তবে এ ঘটনায় কাউকে পুলিশ আটক করেছেন কিনা-এটি আমার জানা নেই।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, মোকামিয়া ইউনিয়নের পুরনো সেতুর মালামাল চুরির ঘটনায় বেতাগী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজন আটক হয়েছেন।

দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬