ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

১২ এপ্রিল ২০২৩, ০৪:৫৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল। © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বকশি বাজার ঘুরে ঢাকা মেডিকেল কলেজের গেটে সংক্ষিপ্ত সমাবেশের অনুষ্ঠিত হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও  সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সিনিয়র যুগ্ন-সম্পাদক মুমিনুল ইসলাম জিসান সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম রনি, নাজমুস সাকিব,কাইয়ুমুল হাসান, মাহফুজুর রহমান, তৌহিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুন্সী মেহেদী হাসান সোহাগ, দপ্তর সম্পাদক  মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান। 

আরও উপস্থিত ছিলেন জগন্নাথ হলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক সুপ্রিয় দাশ শান্ত, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সভাপতি  মো: নাছির উদ্দিন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের (মিশুক), সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন নূর, কবি জসীমউদদীন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈকত মোর্শেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬