দেশীয় অস্ত্র নিয়ে টিকটক ছাত্রলীগ নেতার

০৯ এপ্রিল ২০২৩, ০৮:৩৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM

© সংগৃহীত

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল মৃধা নিজের ফেসবুক আইডিতে দেশীয় অস্ত্রের টিকটক ভিডিও পোস্ট করে আলোচনায় এসেছেন। আজ রবিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজের আইডিতে টিকটক ভিডিওটি পোস্ট করেন বিল্লাল মৃধা। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হলে প্রায় চার ঘণ্টা পর তিনি পোস্টটি মুছে দেন। ততক্ষণে এটি ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে বিল্লাল মৃধা বলেন, টিকটক ভিডিওটি আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে ঠিকই, কিন্তু এটা আমি পোস্ট করিনি। কয়েক মাস আগে আমার মোবাইলটি চুরি হয়ে যায়। এরপর আজ রবিবার সকালে কে বা কারা আমার আইডিতে টিকটক ভিডিও পোস্ট করেন। পরে যখন জানতে পেরেছি তখন ডিলিট করে দিয়েছি।

তিনি আরও বলেন, টিকটক ভিডিওতে যার ছবি-ভিডিও দেখা যাচ্ছে, ওটা আমি নই। আমার ছবির সঙ্গে মিলিয়ে দেখেন। আর এটা কার ভিডিও তাও বলতে পারব না।

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে এমনটি কাম্য নয়। তবে এটি তার ব্যক্তিগত বিষয়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ বলেন, সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত হলে তিনি যেই হোক না কেন, কোনো ছাড় নয়। তদন্তে এর সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিষয়টি জানতে পেরে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তাকে খোঁজা হচ্ছে।

এর আগে গত ২৭ মার্চ কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬
শোকার্ত ইন্টার মায়ামিকে হারিয়ে দিল মেক্সিকোর ক্লাব মনতেরের
  • ০৯ আগস্ট ২০২৬
সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
  • ০৯ আগস্ট ২০২৬
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ…
  • ০৯ আগস্ট ২০২৬
বিশ্বকাপে বাজিমাত, বড় বড় ক্লাবে উদীয়মান তারকা ফুটবলাররা
  • ০৯ আগস্ট ২০২৬