শিকল পরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি ছাত্র ইউনিয়নের

০৯ এপ্রিল ২০২৩, ০৮:৩৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
শিকল পরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি ছাত্র ইউনিয়নের

শিকল পরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি ছাত্র ইউনিয়নের © সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে কুড়িগ্রামে শিকল পরে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদ। শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের কলেজ মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, আমরা যারা ছাত্র ইউনিয়ন করি, তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতে শিখিনি। যে ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের বাক-স্বাধীনতার চর্চাকে রুদ্ধ করেছে সেই আইন অবিলম্বে বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, অন্যদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের উৎখাত করতে হবে। নয়তো ছাত্র ইউনিয়ন সাধারণ ছাত্রদের নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সন্ত্রাসীদের ক্যাম্পাস থেকে উৎখাত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

আরও পড়ুন: 'ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের জন্য হুমকি'

ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক রিদওয়ানের সঞ্চালনায় এ কর্মসূচিতে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম রাজু, রাজারহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন চন্দ্র অধিকারীসহ অনেকে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬
শোকার্ত ইন্টার মায়ামিকে হারিয়ে দিল মেক্সিকোর ক্লাব মনতেরের
  • ০৯ আগস্ট ২০২৬
সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
  • ০৯ আগস্ট ২০২৬
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ…
  • ০৯ আগস্ট ২০২৬
বিশ্বকাপে বাজিমাত, বড় বড় ক্লাবে উদীয়মান তারকা ফুটবলাররা
  • ০৯ আগস্ট ২০২৬