হল কমিটির আকার বাড়াতে ঢাবি ছাত্রদলের সাধারণ সভা

০৮ এপ্রিল ২০২৩, ১১:৩৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হল কমিটি বর্ধিত করণের লক্ষ্যে  হলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পদ প্রত্যাশীদের সাথে সাধারণ সভা করার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (৮ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি বর্ধিত করণের লক্ষ্যে সম্মানিত হল সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং তাদের স্ব-স্ব হলের পদ প্রত্যাশী নেতৃবৃন্দের সাথে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে (তিন তলায়) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুপার ফাইভ নেতৃবৃন্দের সাথে নিম্নোক্ত তারিখে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এই নির্দেশনা প্রদান করেছেন বলে এতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ মুক্তিযোদ্ধা জিয়া হল, মাস্টারদা সূর্য সেন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, কবি জসীম উদ্দিন হল, অমর একুশে হল ও জগন্নাথ হলের নেতৃবৃন্দ ও পদপ্রত্যাশীদের সাথে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আগামীকাল রবিবার (৯ এপ্রিল) হাজী মুহম্মদ মুহসীন হল, স্যার এ এফ রহমান হল, বিজয় একাত্তর হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সলিমুল্লাহ মুসলিম হল ও ফজলুল হক মুসলিম হলের নেতৃবৃন্দ ও পদপ্রত্যাশীদের সংযুক্তিসহ উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬
শোকার্ত ইন্টার মায়ামিকে হারিয়ে দিল মেক্সিকোর ক্লাব মনতেরের
  • ০৯ আগস্ট ২০২৬
সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
  • ০৯ আগস্ট ২০২৬
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ…
  • ০৯ আগস্ট ২০২৬
বিশ্বকাপে বাজিমাত, বড় বড় ক্লাবে উদীয়মান তারকা ফুটবলাররা
  • ০৯ আগস্ট ২০২৬