কুবি ছাত্রলীগের তিন নেতাকে মারধর, গ্রেপ্তার হয়নি কেউ

০৯ মার্চ ২০২৩, ০১:৪৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ছাত্রলীগের তিন নেতাকে মারধর করানোর অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে

ছাত্রলীগের তিন নেতাকে মারধর করানোর অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের তিন নেতাকে মারধরের প্রতিবাদে ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার (৮ মার্চ) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এ সময় কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান রাতের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

তবে এখনো অভিযুক্ত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। প্রশাসন তাদের আশ্বাস না রাখলে ভুক্তভোগীরা আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে ডেকেছেন বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, বুধবার (৮ মার্চ) দুপুরে ছাত্রদল নেতা ও বহিরাগতদের দিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আল আমিন কনফেকশনারির সামনে শাখা ছাত্রলীগের তিন নেতাকে বেধড়ক মারধর করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেকটি পক্ষ।

অভিযুক্তরা হলেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের ২৪ নম্বর ওয়ার্ডের নেতা রনি মজুমদার এবং কুবি শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাসসহ অন্তত ১০-১২ জন নেতাকর্মী। 

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘প্রশাসন এ বিষয়ে তৎপর এবং অপরাধীদের রাতের মধ্যে গ্রেপ্তার চেষ্টা করেছে। তবে কেউ গ্রেপ্তার না হলেও অভিযান অব্যাহত আছে।’

চমক রেখে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বিসিবির
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে বজ্রপাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী আহত
  • ২৬ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে ইংরেজি প্রথমপত্রে অনুপস্থিত প্রায় ২ হাজার, কোন …
  • ২৬ এপ্রিল ২০২৬
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও মোমবাতির আলোয় পরীক্…
  • ২৬ এপ্রিল ২০২৬
মিজানুর রহমান আজহারীর নাম ভাঙিয়ে প্রতারণা, কারাগারে ১০
  • ২৬ এপ্রিল ২০২৬
গেস্টরুম-গণরুম ও ছাত্ররাজনীতি নিয়ে সংসদে কড়া বক্তব্য হাসনাত…
  • ২৬ এপ্রিল ২০২৬