ইবির ফুলপরীকে আজ ডেকেছে ছাত্রলীগ, জবাবে যা বললেন

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্যাতনের শিকার ছাত্রী ফুলপরী খাতুনকে আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে ডেকেছে ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটি। তবে বাড়ি থেকে ক্যাম্পাস পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করলে তিনি ক্যাম্পাসে আসবেন বলে জানিয়েছেন।

তবে ফুলপরীকে আগের মতো বিশ্ববিদ্যালয়ের গেট থেকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন আজাদ। শাখা ছাত্রলীগের সহসভাপতি ও তদন্ত কমিটির আহ্বায়ক মুন্সী কামরুল হাসান অনিক তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুল হাসান অনিক বলেন, অভিযুক্তসহ কয়েকজনের বক্তব্য নিয়েছি। অভিযোগকারীর বক্তব্য নেওয়ার জন্য তাকে ডাকা হয়েছে। নিরাপত্তার বিষয়ে প্রক্টর স্যারের সঙ্গে কথা হয়েছে। ফুলপরীর সঙ্গে কথা বলবেন তিনি। তাঁর বক্তব্য নিয়ে প্রতিবেদন কেন্দ্রে জমা দেবেন বলে জানান তিনি।

প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ফুলপরীর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। তবে ফুলপরীর পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এ বিষয়ে ফুলপরী খাতুন বলেন, বাড়ি থেকে ক্যাম্পাস পর্যন্ত নিরাপত্তা দিতে পারলে যাব। রাস্তায় বিপদ হতে পারে। তাদের প্রয়োজন হলে আমার বাড়ি এসে বক্তব্য নিতে পারে।

গত ১৪ ফেব্রুয়ারি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে নির্যাতনের লিখিত অভিযোগ দেন ফুলপরী। ১৫ ফেব্রুয়ারি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই ঘটনায় শাখা ছাত্রলীগ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান অনীক। কমিটির অন্য সদস্যরা হলেন– সহসভাপতি বনি আমিন, রাকিবুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

র‌্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও নিরাপত্তা চেয়ে গত ১৪ ফেব্রুয়ারি ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা এবং তার সহযোগীদের বিরুদ্ধে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দফতর বরাবর লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী দাবি করেন, সানজিদা ও তার সহযোগীরা তাকে র‌্যাগিংয়ের নামে মারধর করেন এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন। 

গণমাধ্যমে এ ঘটনা প্রকাশিত হলে হাইকোর্ট রুল জারি করেন এবং বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। এছাড়া বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের পক্ষ থেকেও দুটো পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বি…
  • ০৯ আগস্ট ২০২৬
জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬