ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলন ৯-১১ মার্চ

১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন © লোগো

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলন আগামী ৯-১১ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্র ইউনিয়নের ৫ম জাতীয় পরিষদ সভায় এ ঘোষণা করা হয়। আজ রবিবার সংগঠনের দপ্তর সম্পাদক রেজোয়ান হক মুক্ত-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সভায় ‘পাঠ্যপুস্তকে ভুল, করোনা পরবর্তী শিক্ষার সংকট, জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে আলোচনা হয়। এ সময় ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীলসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

২০২০ সালের ২২ নভেম্বর ৪০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে ফয়েজ উল্লাহকে সভাপতি ও দীপক শীলকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। সম্মেলনের প্রক্রিয়া নিয়ে মতবিরোধ ও নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে নজির আমিন চৌধুরী জয় ও রাগীব নাঈমের নেতৃত্বে তখন থেকেই সংগঠনের একটি অংশ পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে। এ অংশ ‘বিদ্রোহী অংশ’ হিসেবে পরিচিতি পায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখায়ও বিভক্তি ঘটেছে।

 

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬