দেশে ফিরে সাফাদির সঙ্গে সাক্ষাতের বিষয়ে মুখ খুললেন নুর

১১ জানুয়ারি ২০২৩, ১১:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© সংগৃহীত

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর মধ্যপ্রাচ্য সফর ও সৌদি আরবে ওমরার সময় ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা করেছেন বলে গুঞ্জন ওঠে। দেশে ফিরেই ওই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তিনি।

আজ বুধবার (১১ জানুয়ারি) দেশে ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি কিংবা তাদের অন্য কারো সঙ্গে কোনো মিটিং হয়নি। অথচ ছবি এডিট করে বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্য দিয়ে আমার বক্তব্য পরিষ্কার করেছি। বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। আমার সঙ্গে মেন্দি এন সাফাদির কিংবা ইসরাইলের কোনো গোয়েন্দা সংস্থার কারো সঙ্গে মিটিং হয়নি। আমার সঙ্গে মেন্দি এন সাফাদির যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি এডিট করা ছবি। এর কোনো সত্যতা নেই। বরং আপনাদের প্রশ্ন করা উচিত বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি ইসরাইল থেকে যে গোয়েন্দা নজরদারি ডিভাইস কিনেছে, সেটি তারা কীভাবে করেছে।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে একটা গুরুতর ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রটি ছিল আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে। যাতে আমি দেশে আসতে না পারি, সে বন্দোবস্ত করতে চেয়েছিল। তারা এ ষড়যন্ত্র করে তাদের নিয়ন্ত্রিত ও তাদের অনুগত মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য না নিয়ে প্রতিনিয়ত সিরিজ প্রতিবেদন করে প্রচার করেছে।

সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্যের সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠে নুরের বিরুদ্ধে। ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির নেতা ও মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে তার একটি ছবিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬
দেশে মোট ভোটারের সংখ্যা জানাল নির্বাচন কমিশন
  • ০৯ আগস্ট ২০২৬