বিয়ের রাতেই বহিষ্কার হলেন ছাত্রলীগ নেতা

১০ জানুয়ারি ২০২৩, ০৪:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
শাহাবুল ইসলাম

শাহাবুল ইসলাম © সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরের পলিপ্রয়াগপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ছাত্রলীগ নেতার নাম  শাহাবুল ইসলাম (২৫)। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। একই সন্ধ্যায় বিয়ে ও রাতে বহিষ্কার হন তিনি।

এর আগে তার প্রেমিকা দাবি করে বিয়ের দাবিতে চার দিন ধরে তার বাড়িতে এক তরুণীর অনশনের পর তাদের বিয়ে হয়। গতকাল সোমবার সন্ধ্যায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে শাহাবুলের এক আত্মীয়ের বাড়িতে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। 

সোমবার বিয়ের পর রাতেই বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শাহাবুলকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে।

আর অনশন করা ওই তরুণীর দাবি, দীর্ঘ ছয় বছর ধরে শাহাবুলের সঙ্গে প্রেম চলছে তার। বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব এলেও শাহাবুল তাঁকে অন্য কাউকে বিয়ে করতে নিষেধ করে বিয়ে করার কথা বলে কালক্ষেপণ করে যাচ্ছিলেন। এরই মধ্যে গত বছরে ২৩ ফেব্রুয়ারি এবং এর দুই মাস পর তাঁর (তরুণীর) সঙ্গে শারীরিক সম্পর্ক করেন শাহাবুল। 

কিন্তু বিভিন্ন সময় বিয়ের চাপ দিলেও তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানায় সে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিয়ের দাবিতে গত শুক্রবার সকাল থেকে শাহাবুলের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। এরই মধ্যে শাহাবুল বাড়ি থেকে পালিয়ে যান বলেও জানান তিনি।

পলিপ্রয়াগপুর ইউপি সদস্য সামসুদ্দিন বলেন, গত চার দিন ধরে বিয়ের দাবিতে মেয়েটি অনশনে ছিলেন শাহাবুলের বাড়িতে। সোমবার বিকেলে ঘোড়াঘাটের রানীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে তাঁদের বিয়ে হয় ছেলে–মেয়ে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে।

এ নিয়ে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ও লোকমুখে শাহাবুলের বিষয়টি তিনি জেনেছেন। শাহাবুলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় বলেও জানান তিনি।

এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬
দেশে মোট ভোটারের সংখ্যা জানাল নির্বাচন কমিশন
  • ০৯ আগস্ট ২০২৬