এবার নোয়াখালীতে নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

০৯ জানুয়ারি ২০২৩, ১২:৩৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

নোয়াখালীতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নোয়াখালী জেলা শাখা সভাপতি সাফায়েত হোসেন সুধারাম মডেল থানায় এ আবেদন করেন।

এর আগে শনিবার রাতে মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজধানীর শাহবাগ থানায় একই অভিযোগ এনেছিলেন।

নোয়াখালীতে মামলার আবেদনে বাদী উল্লেখ করেছেন, নুরুল হক নুর ও তার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ সাধারণ নেতাকর্মীদের উস্কে দিয়ে রাষ্ট্রের মধ্যে বিদ্বেষ-বিশৃঙ্খলা ও ঘৃণার সৃষ্টি করে আইনবলে প্রতিষ্ঠিত বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। নুরুল হক নুর রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে দণ্ডবিধি ১২৪ (ক), ১২০ (ক) ও ৫০৬ ধারায় মামলা নথিভুক্ত করতে আবেদন করা হচ্ছে।

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রত…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬