নুরের বিরুদ্ধে থানায় এজাহার দায়েরের আবেদন, গ্রেপ্তার চেয়ে মানববন্ধন

০৮ জানুয়ারি ২০২৩, ০৬:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM

© সংগৃহীত

ইসরায়েলি এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ রবিবার দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে গতকাল শনিবার শাহবাগ থানায় মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মামলা দায়েরের জন্য একটি এজাহার দায়েরের আবেদন করেছেন।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মঞ্চের উপদেষ্টা ভাস্কর রাশা, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জহির আহমেদ জালালসহ (বিচ্ছু) প্রমুখ।

এসময় আল মামুন বলেন, সম্প্রতি নুরুল হক নুর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে দেশবিরোধী গোপন বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরবর্তীতে তার একটি কথোপকথন ফাঁস হয়েছে, সেটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি গোয়েন্দা সংস্থার ওই ব্যক্তির সঙ্গে বৈঠক করেছে। মোসাদের এক সদস্যের সাথে বৈঠক করে দেশের মধ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে, দেশের মানুষের মধ্যে সম্প্রীতির যে বন্ধন রয়েছে, সেটি ধ্বংস করে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এ কারণেই আমরা মনে করছি এটি একটি রাষ্ট্রদ্রোহী কাজ। রাষ্ট্রবিরোধী এমন কাজ করায় নুরুল হক নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আশা করছি বিষয়টি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে নেবেন ও প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থাও নেবেন।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের সঙ্গে একটি মাত্র রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নেই এবং সেটি হচ্ছে ইসরায়েল। পৃথিবীজুড়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এ দেশটির গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। নুরুল হক নুর হজের নামে দেশ ছেড়েছেন কিন্তু তিনি দুবাই গিয়ে মোসাদের এক সদস্যর সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের প্রতিষ্ঠিত সরকারকে উৎখাতের জন্যই এ ষড়যন্ত্রমূলক বৈঠক করা হয়েছে। সরকারের কাছে দাবি জানাই তাকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করা হোক। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে এমন কর্মকাণ্ড যেন আর না ঘটে।

এদিকে এজহার দায়েরের আবেদনে বুলবুল বলেন, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে গত মঙ্গলবার থেকে দেখতে পাই, বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নূরুল হক নুর হজ করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আল্লার পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইয়াহুদিচক্রের সাথে হাত মিলিয়ে নুরুল হক নূর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত। ইসলামের খোলসে মাথা নেড়িয়ে টুপি পরে জুয়িশ-জায়নবাদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে এবং সরকারের পদস্থ বিভিন্ন ব্যক্তিকে ফেসবুক লাইভে হুমকি-ধমকি দিচ্ছে।

নুর নির্বাচিত সরকার উৎখাতের যড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে এজহারে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্র নিপীড়িত ফিলিস্তিনদের অধিকারের পক্ষে সবসময় থাকলেও ইসরাইল ও মোসাদের সহযোগিতায় নুরুল হক নূর ও তার রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সাধারণ নেতাকর্মীদের উচ্চে দিয়ে রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ-বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনবলে প্রতিষ্ঠিত বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত।

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬