ছাত্রলীগকে নির্বাচনেও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৭ জানুয়ারি ২০২৩, ০৭:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যদি ছাত্রলীগ ভালো কাজ করে তাহলে আগামী নির্বাচনে সারা বাংলাদেশে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করবে। শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে।

আজ শনিবার (৭ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জেলা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রলীগকে সাহসের সঙ্গে কাজ করতে হবে। সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনেও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তোমাদের সহযোগিতায় আগামী নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগ জয় লাভ করবে।

তিনি বলেন, আমরা বিরোধীদলকে বলবো, শান্তিপূর্ণ নির্বাচনে আসেন। নির্বাচনে জয়লাভ করলে ক্ষমতায় আসবেন। নির্বাচনে জয় লাভ না করলে আপনাদের অবস্থা যেখানে থাকার কথা, সেখানে থাকবেন।

জেলা ছাত্রলীগ সভাপতি সিফাইত কোরাইশী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬