ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

০৭ জানুয়ারি ২০২৩, ০৫:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি ছাত্রদলের বিক্ষোভ © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবি এম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন দেড় শতাধিক নেতাকর্মী।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, তারেক রহমান ও ড. জোবাইদা রহমানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় রাজপথে রুখে দিবে। এসময় তারা সম্পত্তি বাজেয়াপ্তের আদেশের তীব্র নিন্দা জানান।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক গয়েশ চন্দ্র রায় সাহস, আব্দুল জলিল আমিনুল, তরিকুল ইসলাম তরিক, নাছির উদ্দীন শাওন,গাজী মোঃসাদ্দাম হোসেন,শাহাদাত হোসেন, রাজু আহমেদ, আবু হান্নান তালুকদার, ইউসুফ হোসেন, সুপ্রিয় দাশ শান্ত, সৈকত মোর্শেদ, সহ-সাধারণ সম্পাদক আ.হ.ম খোকন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর প্রমূখ।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। 

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬