সিকৃবিতে ছাত্রলীগের সংঘর্ষ

উন্নত চিকিৎসার জন্য এক ছাত্রকে পাঠানো হলো ঢাকায়

০৭ জানুয়ারি ২০২৩, ০১:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময়

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় © সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওমর ফারুকের বাড়ি ময়মনসিংহে। তাঁর পরিবারের লোকেরা তার সঙ্গে রয়েছেন।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মনিরুল ইসলাম বলেন, ওমর ফারুকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। তার চোখে আঘাত লেগেছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পরিবেশ শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়ে প্রক্টর বলেন, শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ন্যাশনাল আই হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। আজ তাঁর অস্ত্রোপচার হবে। শুক্রবার রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুলিশকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান প্রক্টর। 

জানা যায়, গত বৃহস্পতিবার শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হবে। কিন্তু দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম কর্মিসভায় বাধা দেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিরোধী গ্রুপ। শাখা সহ-সভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূঁইয়া, ও প্রান্ত ইসলাম এই বিরোধী গ্রুপের নেতৃত্ব দেন। তাদের বাধা দেওয়ার প্রেক্ষিতে দুই পক্ষে মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হন।

হাওরের পরিবেশ রক্ষায় করিমগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উ…
  • ০৯ আগস্ট ২০২৬
এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬