মেয়র তাপসকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর দায় স্বীকার ছাত্রলীগ নেতার

০৬ জানুয়ারি ২০২৩, ০৮:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো. রাকিবুর রহমান ফাহিম

মো. রাকিবুর রহমান ফাহিম © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর দায় স্বীকার করেছেন মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. রাকিবুর রহমান ফাহিম। আজ শুক্রবার (৬ জানুয়ারি) তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ।

এ সময় তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক এস এম শাহ জালাল। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে রোববার (১ জানুয়ারি) মো. রাকিবুর রহমান ফাহিমকে বংশালের নাজিরাবাজার থেকে গ্রেফতার করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। পরের দিন তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইন্সপেক্টর এস এম শাহ জালাল। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে ‘মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ তথ্য ছড়ানোর অভিযোগে শাহবাগ থানায় এ মামলা করেন মেয়র তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, গত ২৭ এপ্রিল ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে কে বা কারা ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে আপত্তিকর ও মানহানিকর, মিথ্যা বক্তব্য সম্বলিত ভিডিও ও কন্টেন্ট প্রচার করে। এর মধ্যে মো. রাকিবুর (Md. Rakibur Rahman Fahim) নামে আইডি থেকে ‘বাংলাদেশ টাইমস’ নামের একটি পেজে প্রকাশিত ভিডিও শেয়ার করা হয়।

সেখানে নিউমার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনা উল্লেখ করে বলা হয়, ‘গতকাল থেকে আজ অব্দি পর্যন্ত লড়াই সংগ্রামের ঘটনা চলছে। এ ঘটনার পেছনে একমাত্র দায়ী আমরা মনে করি শেখ ফজলে নূর তাপস, উনার ইন্ধনে আজকে পুলিশ প্রশাসন আমাদের ওপর এভাবে চড়াও হওয়ার সুযোগ পেয়েছে ...।’

এছাড়া তাজউদ্দিন আহমেদ রাসেল (Tazuddin Ahmed Rasel) নামের আইডি থেকে আইনিউজবিডি ডটকমের Eyenewsbd.com একটি পেজের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়, 'লন্ডনে গিয়ে মজা করছে তাপস সাহেব। আর মেয়র তাপস সাহেবের নির্দেশেই রাস্তায় ছাত্র, সাংবাদিক, ব্যবসায়ী, শত শত মানুষের রক্ত ঝরছে ...।

শিল্পকলা একাডেমির আয়োজনে গাইলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্য…
  • ০৯ আগস্ট ২০২৬
ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার
  • ০৯ আগস্ট ২০২৬
হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬