সিকৃবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

০৬ জানুয়ারি ২০২৩, ০৪:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আহত ১০

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আহত ১০ © সংগৃহীত

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর পৌনে তিনটার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, আজ বিকেলে কর্মীসভা ডেকেছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল হোসেন। যদিও দলের অন্য একটি বলয়ের নেতা-কর্মীরা সভা আয়োজন না করতে বলছিলেন। এ নিয়ে বিরোধের জেরে আজ শুক্রবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনার একপর্যায়ে বেলা পৌনে তিনটার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানিয়েছেন, দুই পক্ষই ঢিল ছোড়াছুড়ি করছে। ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে পুলিশ। নেতাদের ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬