ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লোহাগাড়ায় র‍্যালি

০৪ জানুয়ারি ২০২৩, ০৩:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটাসহ নানা আয়োজনে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার  (৪ জানুয়ারী )  সকাল বেলা ১১টায় উপজেলা ছাত্রলীগের অয়োজনে বটতলীর চৌধুরী প্লাজার সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  

র‌্যালিটি  চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম  আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, আসলাম আহমেদ, ইমরান রাতুল, তারেকুল ইসলাম, পারভেজ উদ্দীন,আহসান উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক বোরহাম সোবহান, মোঃ তামিম, সাংগাঠনিক সম্পাদক মোঃ রাকিব, অর্থ সম্পাদক ইলিয়াস সানি, দপ্তর সম্পাদক আরফাত রহমান আদর, প্রচার সম্পাদক তামরিন, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মামুন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ লোহাগাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরফাত হোসইন প্রমুখ। এছাড়াও  বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্রলীগ সংগঠনটি।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬