প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের দু’দিনের কর্মসূচি

২৮ ডিসেম্বর ২০২২, ১০:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

আগামী  ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়- স্বদেশের মুক্তির পতাকাবাহী সংগঠন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ফিনিক্স পাখি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে অন্যতম অগ্রদূত হচ্ছে ছাত্রদল। আগামীর সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর আশার আলো, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 

কর্মসূচি অনুযায়ী প্রথমদিন ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। 

এরপর সকাল ১০টায় ছাত্রদল কেন্দ্রীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দুপুর ১টায় ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন ২ জানুয়ারি ছাত্রদলের প্রত্যেকটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি উপস্থিত থাকবেন। ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালন করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬