বৃহস্পতিবার সারাদেশে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

২৮ ডিসেম্বর ২০২২, ০৬:২৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
মেট্রোরেল উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মেট্রোরেল উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সারাদেশে আনন্দ শোভাযাত্রা করবে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হবে। আর বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি ইউনিট সুবিধাজনক সময়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করবে।

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঙ্ক্ষিত মেট্রোরেলের যাত্রা নগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনবে, মানুষের মূল্যবান সময় সাশ্রয় হবে, জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহার কমে যাওয়ায় পরিবেশ দূষণ হ্রাস পাবে, শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবে, যাতায়াতে সময় কম ব্যয় হওয়ায় তরুণরা পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল কর্মকাণ্ড পরিচালনায় অধিক সময় পাবে, মানসিকভাবে উৎফুল্ল থাকবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে মেট্রোরেলের প্রথম যাত্রায় আফিজার অভিজ্ঞতা

মেট্রোরেলের ভাড়া পরিশোধে ডিজিটাল ব্যবস্থা চালু করায় তা স্মার্ট বাংলাদেশ নির্মাণের উদ্যোগকে গতিশীল করবে। দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ছাত্র ও তরুণরা অধিক হারে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবে।

প্রসঙ্গত বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় উত্তরার দিয়াবাড়িতে রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে নতুন যুগের সূচনা।

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ …
  • ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-…
  • ০৯ আগস্ট ২০২৬