শরীয়তপুর শহর ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

২৭ ডিসেম্বর ২০২২, ০৭:৪১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
শরীয়তপুর শহর সংসদের ৪র্থ সম্মেলন

শরীয়তপুর শহর সংসদের ৪র্থ সম্মেলন © টিডিসি ফটো

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শরীয়তপুর শহর সংসদের ৪র্থ সম্মেলনের উদ্বোধন করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করে পতাকা উত্তলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার জন্য ২০ কোটি টাকার তহবিল গঠন ইউজিসির

সম্মেলনের প্রথম অধিবেশনে শহর কমিটির সাধারণ সম্পাদক জি কে সাজ্জাদের সঞ্চালনায় ও সভাপতি প্রীতম কুমার রায়ের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু। এছাড়া আলোচনা করেন শরীয়তপুর জেলার সভাপতি সাইফ রুদাদ, কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ শামিম হোসেন, ফরিদপুর জেলার সভাপতি সিতাংশু ভৌমিক অংকুর, শরীয়তপুর জেলার সাবেক সভাপতি নজরুল ইসলাম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি র‍্যালী শহর প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ২ টি পদ ফাঁকা রাখা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি তপন বাড়ৈ, সাধারণ সম্পাদক মুন্নি আক্তার ও সাংগঠনিক সম্পাদক রিয়া রহমান নির্বাচিত হয়েছেন। নতুন সভাপতি তপন বাড়ৈ পালং উচ্চ বিদ্যালয়ের কেবিনেট সদস্য ও শহর কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সালাল উদ্দিন রনি, সহ-সাধারণ সম্পাদক নাঈম হোসেন, কোষাধ্যক্ষ বাঁধন ঘোষ, দপ্তর সম্পাদক নিপা আক্তার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার ইতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুবর্ণা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান বুলন, ক্রীড়া সম্পাদক ছিহাম হোসেন, সদস্য - প্রীতম কুমার রায়, জি কে সাজ্জাদ, ফৌজিয়া সালমা হৃতি, সাবিহা ইসলাম, নিরব হোসেন।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬