সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে আমরা দায়িত্ব নিচ্ছি: সাদ্দাম

২১ ডিসেম্বর ২০২২, ১১:৫৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
সাদ্দাম হোসেন

সাদ্দাম হোসেন © ফাইল ছবি

বাংলাদেশ ছাত্রলীগের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা দায়িত্ব নিচ্ছি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে, মুক্তিযুদ্ধের চেতন বাস্তবায়নের স্বার্থে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন এবং ভিশন বাস্তবায়নের স্বার্থে দায়বদ্ধ থাকব। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমাদের সামনে নানা চ্যালেঞ্জ আসতে পারে। তবে আমরা দায়সারাভাবে এ গুলোকে এড়িয়ে উটের মতো বালির মধ্যে মুখ গুজে থাকব সেটি হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের কথা বলছেন। সেরকম একটি স্মার্ট সম্পর্ক শিক্ষার্থীদের সঙ্গে গড়ে তোলার চেষ্টা করব।

নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি হলে নেতৃত্ব নির্বাচনের ঘাটতি এবং অভিযোগ কমে আসবে। সামনের দিনগুলোতে আমরা আরও বেশি সতর্ক থাকব, আরও বেশি যুগোপযোগী, সাংগঠনিক সক্রিয়তা, বৈচিত্র্যতা আনার চেষ্টা করব। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাহী সংসদকে কার্যকর করতে কাজ করব। দায়িত্ব বিকেন্দ্রীকরণ করলে সংগঠন গতিশীল হবে।

আরও পড়ুন: জন্ম থেকে শিখেছি, শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখতে হবে: ইনান

সাদ্দাম হোসেন বলেন, নেতৃত্ব নির্বাচনে বিভিন্ন অভিযোগ না ওঠার একমাত্র সমাধান হচ্ছে সম্মেলন। একটা সাংগঠনিক ইউনিটে সম্মেলন হলে মাঠ পর্যায়ের বাস্তবতা বুঝতে পারি। কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা কেমন, সাংগঠনিক দক্ষতা কেমন, স্থানীয় নেতাদের মতামত, কারও বুঝতে অভিযোগ আছে কি না তা যাচাইয়ের সুযোগ থাকবে।

সৌজন্যে সাক্ষাৎ শেষে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সাংবাদিক সমিতির সদস্যদের সহযোগিতা কামনা করেন। পেশাদারি কাজে যাতে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার পূর্ণ নিশ্চয়তা দেয়ার প্রতিশ্রুতি দেন তারা। 

এসময় সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তখন সমিতির পক্ষ থেকে সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল নবাগত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি: রাজশাহী বিভাগের সেরা ২০ কলেজ
  • ০৯ আগস্ট ২০২৬