ছাত্রলীগের পদ পেতে দিতে হলো লিখিত পরীক্ষা!

১৭ ডিসেম্বর ২০২২, ০৯:২৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছেন ছাত্রলীগের পদপ্রত্যাশীরা

লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছেন ছাত্রলীগের পদপ্রত্যাশীরা © সংগৃহীত

রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটিতে আসার জন্য পদপ্রত্যাশীদের এবার লিখিত পরীক্ষা দিতে হয়েছে। পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণের পর ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে করা প্রশ্নে লিখিত পরীক্ষা দেন পদপ্রত্যাশীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলেজ মাঠে ৫০ নম্বরের এই পরীক্ষায় অংশ নেন অর্ধশতাধিক পদপ্রত্যাশী। পরীক্ষার্থীদের জন্য সময় বরাদ্দ ছিল ৩০ মিনিট।

ছাত্রলীগের নেতা নির্বাচনের জন্য এমন ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। 

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানে না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন। ‘কারাগারের রোজনামচা’ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপরই আমরা পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে।

রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথম উপজেলা ও কলেজের সাংগঠনিক সম্মেলন। শুধু কাউনিয়া নয় জেলার সব ইউনিটে এভাবে লিখিত পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করা হবে।

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ …
  • ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-…
  • ০৯ আগস্ট ২০২৬