গরু চুরির মামলায় সেই ছাত্রলীগ নেত্রীর জামিন

২১ নভেম্বর ২০২২, ০৬:১০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
বাবলী আক্তার

বাবলী আক্তার © ফাইল ফটো

ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভুইয়া তার জামিন মঞ্জুর করেন।

ধামরাই থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই ইলা মনি বলেন, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে বাবলীর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। এর আগে ৬ নভেম্বর ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।

বাবলী আক্তার সাভার পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি। এছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, ধামরাইয়ের আবদুল লতিফের গোয়ালঘর থেকে দুটি গরু চুরির অভিযোগে গত ৩০ অক্টোবর থানায় মামলা হয়। এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গরু চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলীও জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করে তারা।

গত ২ নভেম্বর সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে বাবলীকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাবলীকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬