আ.লীগ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

০৫ নভেম্বর ২০২২, ১০:১৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
 সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে

সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে © সংগৃহীত

সাময়িক বহিষ্কার করা হয়েছে দেওয়ানগঞ্জে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে। জামালপুর জেলা আ.লীগ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বয়সসীমা নিয়ে দ্বিধায় ছাত্রলীগের পদপ্রত্যাশীরা

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ পৌর শহরে এক বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ আয়োজিত মিছিলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগ নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও মন্তব্য করায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করা হলো।

এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে কেনো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা উপযুক্ত কারণসহ আগামী তিন কর্মদিবসের কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয় ।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬