সম্মেলনের তারিখ ঘোষণার পর ছাত্রলীগের আনন্দ মিছিল

০৪ নভেম্বর ২০২২, ০৭:০৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
সম্মেলনের তারিখ ঘোষণার পর ছাত্রলীগের আনন্দ মিছিল

সম্মেলনের তারিখ ঘোষণার পর ছাত্রলীগের আনন্দ মিছিল © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সম্মেলনের তারিখ ঘোষণার পর আনন্দ মিছিল করেছেন সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ের নেতা-কর্মীরা। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনন্দ মিছিল করেন নেতা-কর্মীরা। 

এর আগে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আগামী ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হয়।

পরে সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আরও পড়ুন: ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন

তথ্যমতে, সংগঠনটির ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। একই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। 

পরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় শোভন ও রাব্বানীকে। ফলে ভারপ্রাপ্ত হিসেবে এই দুই পদের দায়িত্ব পান আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে তারা যথাক্রমে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950