রুমের আলো নিভিয়ে ছাত্রী নির্যাতন, মধ্যরাতে বদরুন্নেসা কলেজে ছাত্রলীগের সংঘর্ষ

০৪ নভেম্বর ২০২২, ০৯:০৪ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
মধ্যরাতে বদরুন্নেসা কলেজে ছাত্রলীগের সংঘর্ষ

মধ্যরাতে বদরুন্নেসা কলেজে ছাত্রলীগের সংঘর্ষ © সংগৃহীত

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রলীগের সভাপতি সালিনা আক্তার ও সাধারণ সম্পাদক হাবিনা আক্তার সাইমুনের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রুমের আলো নিভিয়ে এক ছাত্রীকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

কলেজ সূত্রে জানা গেছে, সংঘর্ষের খবর শোনার পর পুলিশ কলেজের মূল ফটকে অবস্থান নেয়। পরিস্থিতির অবনতি হলে পুলিশের একটি দল ভেতরে প্রবেশ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে ছাত্রলীগের একটি অংশ তখনো রুমে বদ্ধ অবস্থায় ছিল।

আরও পড়ুন: শাড়িতে আগুন লেগে দগ্ধ রুয়েট ছাত্রী মৌমিতা মারা গেছেন

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মাহমুদা আক্তার কলি বলেন, ‘আমি অন্যরুম থেকে সাড়ে বারোটার দিকে আমার রুমে গেলে আমার বেডমেট মহুয়া আপু ও সাংগঠনিক সম্পাদক খাদিজা আপু আমার ফোন কেড়ে নিয়ে দরজা আটকে লাইট বন্ধ করে আমাকে মারধর করে। পরে কিছু সিনিয়র আপু আমাকে উদ্ধার করে। আমাকে কেনো মেরেছে আমি জানিনা। আমি এর বিচার চাই।’

কেন্দ্রীয় ছাত্রলীগের কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা তিলোত্তমা শিকদার বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়েছি। থামানোর চেষ্টা চলছে। কিছুক্ষণের মধ্যে সব স্বাভাবিক হবে।

তবে এ ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পরে রাত ৩টা ৫০ মিনিটে চকবাজার থানা পুলিশ জানায়, কলেজে ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। এতে তাদের দুজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ববি শিক্ষার্থী, অনির্দিষ্টকালের জন…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৪ দফা দাবিতে মহাসড়ক অবর…
  • ০৯ আগস্ট ২০২৬
রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে
  • ০৯ আগস্ট ২০২৬