শহীদ মিজানের প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

২৭ অক্টোবর ২০২২, ১২:১৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
শহীদ মিজানের প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

শহীদ মিজানের প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা © টিডিসি ফটো

শহীদ মিজানের ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় অবস্থিত শহীদ মিজানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা।

শহীদ মিজানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন সংগঠনটির নেতারা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস চন্দ্র দাস  ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

আরও পড়ুন: ভাস্কর্যে ভাস্বর ঢাকা বিশ্ববিদ্যালয়

এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৯৯১ সালের ২৭ অক্টোবর সন্ত্রাসবিরোধী মিছিলে ছাত্রদলের সন্ত্রাসীদের গুলিতে আহত হন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের তৎকালীন সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান। ৬৮ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৩০ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন শহীদ মিজান।

ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬