ঝগড়া থামাতে গিয়ে পিটুনি খেলেন চবির ছাত্রলীগ নেতা

২৬ অক্টোবর ২০২২, ০৮:৪৮ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
মারধরের শিকার ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন

মারধরের শিকার ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে ঝগড়া থামাতে গিয়ে নিজেই মারধরের শিকার হয়েছেন গিয়াস উদ্দিন নামে শাখার পদধারী এক নেতা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

আহত গিয়াস উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক। অভিযুক্তরা হলেন— ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের কর্মী আরিফ ও তাঁর সহপাঠীরা।

গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলার মুখ গ্রুপের শুভ্রের সঙ্গে সিক্সটি নাইন গ্রুপের আরিফের ঝগড়া হচ্ছিল। দুজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। শুভ্র পূর্ব পরিচিত হওয়ায় তাদের ঝামেলা মিটিয়ে দেন। তখন তারা দুজনই মেনে নেয়। এর মধ্যেই আরিফ বন্ধু-বান্ধব ও সিনিয়রদের ঘটনাস্থলে নিয়ে আসে।

আরো পড়ুন: পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের

একপর্যায়ে তাদের ১৫-২০ জন গিয়াসকে মারধর শুরু করে। ধারালো কোনো কিছু দিয়ে চোখের ওপরে ও নিচে কেটে দেয়। পরে তিনি বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা নিতে যান। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

মারধরের অভিযোগ অস্বীকার করে আরিফ বলেন, তিনি তাকে চেনেন না। তাঁর সঙ্গে আরেক কর্মীর থা-কাটাকাটি হয়েছিল। ও তার গায়ে হাত দিয়েছিল। ব্যাপারটা বড় করে দেখার কিছু নেই। যে আটকাইতে আসছিল, তিনি হয়তো ওই ভাই। কাউকে মারিইনি। ওনাকে চিনি না, মারতে যাব কেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন বলেন, তিনি এ ধরনের ঘটনার কথা শোনেননি। খোঁজ নিয়ে দেখবেন।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬