ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

১১ অক্টোবর ২০২২, ০৫:৩২ PM
ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রলীগের মারামারি

ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রলীগের মারামারি © সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের ২৪ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ছাত্রলীগের দুই নেতার দায়ের করা দুটি হত্যাচেষ্টার মামলায়  তাদের জামিন নাকচ করা হলো। 

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে তারা জামিন আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে জানান, অভিযোগকারী ও তাদের সহযোগীরা তার মক্কেলদের বেধড়ক মারধর করেছেন। কিন্তু ভুক্তভোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এবং তারা হাজতে আছেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অর্থনীতিতে ফলাফল বিপর্যয়

বাদী পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে জনান, আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা প্রাথমিকভাবে প্রমাণিত। যে কারণে তারা জামিন পাওয়ার যোগ্য না।

উল্লেখ্য, গত শনিবার আদালতে তোলা হলে বিচারক ২৪ জনকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ও ছাত্রলীগ কর্মী আমিনুর রহমান বাদী হয়ে হয়ে শাহবাগ থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং ১৪০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

নবম পে-স্কেল, প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬
বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬