আত্মহত্যার হুমকি দিলেন ইডেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৮ AM
ইডেন কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ

ইডেন কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ © সংগৃহীত

গণমাধ্যমে কথা বলায় ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসের ওপর চড়াও হয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে মধ্যরাতে রাজধানীর ইডেন মহিলা কলেজ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়।  

জানা গেছে, জান্নাতুল ফেরদৌসকে মারধর করে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া। পরে কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাত দেড়টার দিকে নির্যাতনের শিকার সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস গণমাধ্যমকে বলেন, সিট বাণিজ্য নিয়ে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্যাতনের শিকার হয়েছেন। তাকে কক্ষে আটকে মারধর করা হয়েছে। তার আপত্তিকর ছবিও তুলে রেখেছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও তাদের সমর্থকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১১টার দিকে সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার মধ্যে হওয়া বাকবিতণ্ডা হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সঙ্গে সহ-সভাপতিসহ আরেকটি গ্রুপের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে চলে যায়।

সভাপতি ও সাধারণ সম্পাদকের এ ধরনের নির্যাতন ক্যাম্পাসের নিত্যদিনের ঘটনা বলে অভিযোগ করেন আরেক সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ। তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে বারবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সভাপতি ও সাধারণ সম্পাদক একচ্ছত্রভাবে ক্যাম্পাসে অন্যায়-অপরাধ করে বেড়াচ্ছেন। এ ব্যাপারে কলেজ প্রশাসনও নীরব।

আরো পড়ুন: মা-বাবার চোখের সামনে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় ছাত্র

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের হল সুপার নাজমুন নাহার। তিনি বলেন, এখনই কোনো ব্যবস্থার কথা আমরা বলতে পারব না। সকালে বিস্তারিত তদন্ত সাপেক্ষে উভয় পক্ষের বক্তব্য নিয়ে পরবর্তীতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

এসব অভিযোগের ব্যাপারে জানতে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সম্পাদক রাজিয়া সুলতানাকে কলেজে খুঁজে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮
  • ১৪ আগস্ট ২০২৬
শিশু রামিসা হত্যা মামলা, হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি রবি…
  • ১৪ আগস্ট ২০২৬
জুমার দিনে আছরের পরের বিশেষ আমল ও ফজিলত
  • ১৪ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলাদেশ, ১৫৩ রানে…
  • ১৪ আগস্ট ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগ, থাকছে বিমা-ডে কেয়ারসহ নানা সুবিধা
  • ১৪ আগস্ট ২০২৬