শিশু রামিসা হত্যা মামলা, হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি রবিবার

১৪ আগস্ট ২০২৬, ০৩:১৫ PM
রামিসা হত্যার আসামিকে নেওয়া হচ্ছে আদালতে

রামিসা হত্যার আসামিকে নেওয়া হচ্ছে আদালতে © ফাইল ফটো

বহুল আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হতে যাচ্ছে হাইকোর্টে। শুনানির জন্য মামলাটি একটি বিশেষ বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। আগামী রবিবার (১৬ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি ২২ নম্বরে রাখা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি ও মাগুরার শিমু আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পর শিশু রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু হতে পারে।

এর আগে একই হাইকোর্ট বেঞ্চ মামলাটিতে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। ওই নির্দেশের পর গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানাকে প্রধান আসামি করা হয়। তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধেও অপরাধে পূর্ণ সহায়তা করার অভিযোগ আনা হয়। মামলার বিচার শেষে অপরাধের ভয়াবহতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন।

রায়ের পর থেকে দুই আসামি কারাগারের কনডেম সেলে বন্দী রয়েছেন। পরে তারা বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জেল আপিল করেন।

ওই ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির জন্যই মামলাটি এবার হাইকোর্টের বিশেষ বেঞ্চে পাঠানো হয়েছে। আগামী রবিবার কার্যতালিকায় থাকা অন্যান্য মামলার শুনানি শেষে শিশু রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

অধ্যাপক জাফর ইকবাল ও ঢাবির সাবেক ভিসি ড. মাকসুদ কামালের বি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনে ব্র্যাকের সঙ্গে সমঝোতা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে বিজ্ঞপ্তি দিল মন্ত্রণা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের স…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ৪
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ফাতেহা-ই-ইয়াজদাহম-এর ছুটির তারিখ পরিবর্তন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬