ছাত্রদলের পদ পেয়ে কানেতা বললেন, ‘আমার ছাত্রত্ব নেই’

১২ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রীবিষয়ক পদ পেয়েছেন কানেতা ইয়া লাম লাম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রীবিষয়ক পদ পেয়েছেন কানেতা ইয়া লাম লাম © সংগৃহীত

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিতে ছাত্রীবিষয়ক পদ পেয়েছেন কানেতা ইয়া লাম লাম। তবে পদ পাওয়ার পর তার ছাত্রত্ব নেই বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সোমবার (১২ সেপ্টেম্বর) নিজের ছাত্রত্ব নেই এবং কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নেই বলে জানান। যদিও পরে সেই স্ট্যাটাস এডিট করেছেন তিনি।

ফেসবুকে কানেতা ইয়া লাম লাম লেখেন, ‘যারা ইনবক্সে নানা মাধ্যমে আমাকে খুদে বার্তা পাঠাচ্ছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি: আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনও রকম ছাত্রত্ব নাই। আমি আরো আড়াই বছর আগে ঢাবিতে পড়াশুনার পাঠ চুকিয়েছি। এরপর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছর দেড়েক শিক্ষকতাও করেছি।’ এর আগে কোনও সংগঠনে যুক্ত নন জানালেও পরে এডিট করে তা মুছে ফেলেন।

আরো পড়ুন: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে ১২, ঢাবিতে এক নারী

এ বিষয়ে কানেতা ইয়া লাম লাম গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের কমিটিতে তার নাম  ভুলে চলে এসেছে। কমিটি দেওয়ার আগে কেউ যোগাযোগ করেনি। তিনিও পদ চেয়ে আবেদন করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রত্বও নেই। এক বছরের বেশি সময় ধরে ছাত্রদলে তিনি নিষ্ক্রিয়। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অব্যাহতি চেয়েছেন তিনি।

জানা গেছে, কানেতা ইয়া লাম লাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রার্থী ছিলেন। রোববার ঢাবি ছাত্রদলের ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে খোরশেদ আলম সোহেলকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়ছে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬