ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন এমপি নির্বাচনে মনোনয়ন পেলেন

১০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৭ PM
মাহমুদ হাসান রিপন

মাহমুদ হাসান রিপন © সংগৃহীত

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি।

শনিবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মনোনয়ন বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১২ অক্টোবর এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রয়াত সংসদ সদস্য ফজলে রাব্বীর মেয়ে ফারাজানা রাব্বী। তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মনোনয়নপ্রত্যাশী বাকিদের মধ্যে ছিলেন ফজলে রাব্বীর ছোট ভাই ফরহাদ রাব্বীর স্ত্রী জেলা পরিষদের সাবেক সদস্য লুদমিলা পারভীন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম সেলিম পারভেজ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল-মামুন, আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান ও সাবেক যুবলীগ নেতা সুশীল চন্দ্র সরকার।

১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9