রাজধানীতে ছাত্রদলের তিন নেতাকে কুপিয়ে জখম

১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৯ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

রাজধানীর কদমতলীর দয়াগঞ্জ মোড় ট্রাকস্ট্যান্ড এলাকায় তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে। 

আহতরা হলেন কদমতলী থানার ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুর রহমান (২৫), ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান সুজন (২৬) ও মো. মুন্না (২৩)।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

New Project - 2022-09-10T172451-604

আহত তিনজনকে নিয়ে আসা মো. ইব্রাহিম জানান, দয়াগঞ্জ মোড় ট্রাকস্ট্যান্ড এলাকায় কয়েকজন মিলে হঠাৎ করে দেশি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজনই আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দয়াগঞ্জ এলাকা থেকে তিনজনকে ঢামেক মেডিকেলে আনা হয়েছে। তারা তিনজনই চিকিৎসাধীন। পরে আরিফুর রহমানকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

ট্যাগ: ছাত্রদল
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল ফজলে রাব্বির প্রাণ, পবিপ্রবিতে শোকের ছায়া
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬