১৯ বছরেই সুপারহিরো হয়ে ওঠেন মুসলিম কিশোরী ইমান

১৩ জুলাই ২০২২, ১০:৫৭ PM
ইমান ভেলানি

ইমান ভেলানি © সংগৃহীত

জন্মভূমি পাকিস্তান, বর্তমান দেশ ক্যানাডা হলেও ইমান ভেলানি এখন এশিয়ার সব দেশের অনেক নারীরই ‘সুপার হিরো’। এশিয়া ছাড়িয়ে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে ১৯ বছর বয়সি ইমানের সুখ্যাতি।

কমলা রূপে ইমান

এক মুসলিম কিশোরীর সুপারহিরো হয়ে ওঠার গল্প নিয়ে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স নতুন চরিত্র ‘মিস মার্ভেল’ নিয়ে আসার পরই সবার মনে স্থান করে নিয়েছেন কমলা খান। আর এই কমলা খানের চরিত্রে অভিনয় করা টিন-এজ অভিনেত্রীই ইমান ভেলানি।

সুপার হিরো কমলা খান

‘মিস মার্ভেল’ সিরিজের এই পর্বের কাহিনি গড়ে উঠেছে অ্যাভেঞ্জার্স কমিক বইয়ের ভক্ত কিশোরী কমলা খানকে ঘিরে। ২০১৩ সালে মার্ভেলের কমিক বইতে প্রথম আত্মপ্রকাশ করে কমলা খান। পরের বছর ‘মিস মার্ভেল’ নামের সিরিজটি শুরু করে মার্কিন মিডিয়া ফ্র্যাঞ্চাইজি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ)।

ইমানের কমলা হওয়ার স্বপ্ন

ইমান ভেলানিরর জন্ম পাকিস্তানের করাচি শহরে। তবে বয়স যখন মাত্র এক বছর তখনই বাবা-মায়ের সঙ্গে ক্যানাডায় চলে যান। এমনিতে কমিক পড়তে খুব ভালোবাসেন ইমান। ‘মিস মার্ভেল’-ও আগেই পড়ে নিয়েছিলেন। কিশোরী মন মার্ভেলের নতুন সুপারহিরো হওয়ার স্বপ্নও দেখেছিল তখন।

স্বপ্নপূরণ

ক্যানাডায় বেড়ে ওঠা এবং ওন্টারিওর স্কুলে পড়াশোনার সুবাদে ইংরেজিটা ইংরেজদের মতোই জানেন ইমান। তাই ২০২০ সালে এক আন্টি ‘মিস মার্ভেল’-এর প্রথম মুসলিম সুপারহিরোর চরিত্র কমলা খান হওয়ার জন্য অভিনেত্রী খোঁজার খবর জানানোর পর সুযোগ প্রার্থনা করে কর্তৃপক্ষকে চিঠি লিখতে একটুও দেরি করেননি ইমান। পরের দিনই ডাক আসে তার। স্ক্রিনটেস্টসহ যোগ্যতা যাচাইয়ের যাবতীয় পরীক্ষায় টিকেও যান!

ইমান ভেলানির জয়জয়কার

গত ৮ জুন ডিজনি প্লাসে ‘মিস মার্ভেল’-এর প্রিমিয়ারের মাধ্যমে অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন ইমান ভেলানি খুব প্রশংসিত হয়েছে তার অভিনয়। বিবিসি তাকে দেখছে, ‘অ্যান অ্যাডোরেবল বান্ডল অব ক্যারিশমা’ হিসেবে। [সূত্র: ডয়চে ভেলে বাংলা]

নিখোঁজের ২৮ ঘণ্টা পর নদীতে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাসে আগুন-ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে এবার ১১ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ, সন্ধান চ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে বিপর্যস্ত খাল, ঝুঁকিতে নদী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬