মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত জেলে বাবার মেয়ে রানীর

০৮ এপ্রিল ২০২২, ১০:২৫ AM
বাবা-মায়ের সঙ্গে দীপ্তি রানী

বাবা-মায়ের সঙ্গে দীপ্তি রানী © সংগৃহীত

২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েও অর্থাভাবে ভর্তি নিয়ে অনিশ্চিয়তায় রয়েছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার দীপ্তি রানী। এজন্য তিনি সকলের আশীর্বাদ কামনা করেছেন। অভাব-অনটনের সংসারে মেডিকেল চান্স পাওয়া মেয়ের খরচ জোগাতে চিন্তিত তার মৎস্যজীবী বাবা ধলু চন্দ্রও।

দীপ্তি দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি পীরগঞ্জের সরকারি শাহ আব্দুর রউফ কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এর আগে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। স্থানীয় পীরগঞ্জ পৌরসভার উজিরপুর মাঝিপাড়া বেড়ে উঠেছেন রানী।

পেশায় জেলে হলেও মেয়ের অদম্য ইচ্ছায় লেখাপড়ায় উৎসাহ দিয়ে আসছেন জেলে বাবা ধলু চন্দ্র। এছাড়া দীপ্তির একমাত্র ছোটবোন দীপা রানী পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে পড়ছেন।

আরও পড়ুন: মেডিকেলে চান্স পেয়েছি, পরিবারের পড়ানোর সচ্ছলতা নেই: জেলেপল্লীর মারুফা

দীপ্তির বাবা ধলু চন্দ্র বলেন, ঝিলে-বিলে মাছ ধরে হাট-বাজারে বিক্রি করে যা পাই তা দিয়েই সংসার চলে। দুই মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হয়। এরপরও মেয়ের অদম্য ইচ্ছাশক্তিতে বাধা দেইনি। শেষ পর্যন্ত মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারবো কি না তা নিয়ে চিন্তিত।

দীপ্তি রানী বলেন, অভাব-অনটনের সংসারে অনেক ইচ্ছাই পূরণ হয়নি। কষ্ট করে পড়ালেখা চালিয়ে আসছি। চিকিৎসক হয়ে মা-বাবার স্বপ্ন পূরণ করতে চাই। এ জন্য সবার আশীর্বাদ কামনা করি।

এর আগে গত মঙ্গলবার ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ১৩। ফলে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন ৭৯ হাজার ৩৩৭ জন। আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পাবেন।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬