চট্টগ্রামে প্রথমবারের মত রোবটিক্স এন্ড রিসার্চ অলিম্পিয়াড অনুষ্ঠিত

২১ নভেম্বর ২০২১, ১০:০৫ PM

© টিডিসি ফটো

রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় চট্টগ্রামে প্রথমবারের মত দিনব্যাপী অনুষ্ঠিত হলো “চট্টগ্রাম রোবটিক্স এন্ড রিসার্চ অলিম্পিয়াড-২০২১”। শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে অনুষ্টিত এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর মহাপরিচালক মুহাম্মদ মুনীর চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ফিলান্থ্রপিক প্লানেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ মুহিউদ্দিন মাহি, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আশরাফ এইচ খান স্বপন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের প্রফেসর ড. আমির মোহাম্মদ নাসরুল্লাহ, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ ইইউএম ইন্তেখাব, রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর মিডিয়া উপদেষ্টা ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সেলিম জাবেদ এবং রিসার্চ ল্যাব চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেল।

এতে বক্তব্য রাখেন গ্লোবাল ফিলান্থ্রপিক প্লানেট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইসমাইল, রোবমেন্ট আর এন্ড ডি ল্যাব গাজীপুর এবং রিসার্চ ল্যাব চট্টগ্রামের প্রধান সমন্বয়ক শুকান্ত শর্মা শিপ্লব, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর কিউরেটর সুকল্যান বাছাড় ও মোহাম্মদ আনিসুর রহমান, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের কম্পিউটার সাইন্স ও আইটি ডিপার্টমেন্টের হেড নুরুল আফসার, রিসার্চ ল্যাব চট্টগ্রামের সভাপতি তরুণ বিজ্ঞানী মোহাম্মদ হেফাজত বাবলু, রিসার্চ ল্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক তরুণ বিজ্ঞানী জিনিয়া আফরিন সূচি। এতে রিসার্চ ল্যাব চট্টগ্রামের কার্যকরী পরিষদের সকল সদস্য, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই অলিম্পিয়াড এর প্রথম পর্বের বর্ণাঢ্য অনুষ্ঠানে সকাল থেকে রোবটিক্স কুইজ প্রতিযোগিতা, রোবট প্রজেক্ট শোকেসিং, রোবট প্রস্তুতকরণ ওয়ার্কশপ ও রোবটের বিভিন্ন রকম প্রতিযোগিতা যেমন ফুটবট, লাইন ফলোয়ার কম্পিটিশন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মিউজু বাস ও 4D মুভি বাস প্রদর্শন করা হয়।

দ্বিতীয় পর্বে বিকেল ৩টায় “রোবটিক্স প্রযুক্তি ও গবেষণা: বাংলাদেশ প্রেক্ষিত” বিষয়ের উপর এক সেমিনার এবং অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর মহাপরিচালক মুহাম্মদ মুনীর চৌধুরী, গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ মিজানুর রহমান। আলোচক ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কৌশিক দেব, গ্লোবাল ফিলান্থ্রপিক প্লানেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ মুহিউদ্দিন মাহি, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ নুরুল কবীর, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আশরাফ এইচ খান স্বপন, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ জনাব ইইউএম ইন্তেখাব এবং রিসার্চ ল্যাব চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেল।

সেমিনারে বক্তারা বলেন, রোবটিক্স প্রযুক্তি ও গবেষণা বাংলাদেশ সরকারের ডিজিটালাইজেশন প্রজেক্টের একটি অংশ বিশেষ। আগামীর বাংলাদেশ হবে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। রোবটিক্স প্রযুক্তি এবং সায়েন্টিফিক ডেভেলপমেন্টে জাতীয় পর্যায়ে বাংলাদেশের উন্নয়নে আজকের তরুণ বিজ্ঞানীরাই অগ্রণী ভুমিকা রাখবে। প্রশাসনিক এবং দাপ্তরিক ব্যবস্থাপনায় উন্নতমানের রোবটিক্স প্রযুক্তি ব্যবহার এবং দেশে স্মার্ট নগরীতে পরিণত করতে রোবটিক্স প্রযুক্তি একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসতে পারবে।

বক্তারা ক্ষুদে এবং তরুণ বিজ্ঞানীদেরকে তাদের মেধা ও প্রতিভা বিকাশে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও ব্যাপকভাবে চালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন এবং সহযোগীতার প্রতিশ্রুতি দেন।

সেমিনার শেষে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন রোবটটিক্স ক্যাটাগরি ও উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩১ জন বিজয়ীকে পুরস্কার এবং সনদ প্রদান করেন অতিথিরা।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে যখম
  • ০৮ মে ২০২৬
শনিবার ঢাকায় পৌঁছাবে নাহিদা বৃষ্টির মরদেহ
  • ০৮ মে ২০২৬
তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ জনের মৃত্যু, তদন্তে বেরিয়ে এ…
  • ০৮ মে ২০২৬
সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
  • ০৮ মে ২০২৬
ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দেশে ফেরালো পুলিশ
  • ০৮ মে ২০২৬
জয় পেয়েও সরকার গঠন নিয়ে সংকটে থালাপতি বিজয়
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9