মিনহাজের মেডিকেলে পড়ার দায়িত্ব নিলেন কাদের মির্জা

১৪ এপ্রিল ২০২১, ১১:৪৬ AM
ভর্তির টাকা তুলে দেওয়া হচ্ছে

ভর্তির টাকা তুলে দেওয়া হচ্ছে © সংগৃহীত

নাঈমুর রহমান মিনহাজ। নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চা দোকানি আবু নাছেরের ছেলে সে। ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে মিনজাজ। তার মেধাক্রম ৩৯৪০তম। কিন্তু সুযোগ পেয়েও মেডিকেলে ভর্তির স্বপ্ন ধরাছোঁয়ার বাইরে ছিল। কারণ দরিদ্র বাবার পক্ষে মিনহাজের মেডিকেলে ভর্তির খরচ জোগানো কষ্টসাধ্য ছিল।

বিষয়টি জানতে পেরে মিনহাজের পড়ালেখার দায়িত্ব নিলেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে তিনি নিজের অফিসে ডেকে মিনহাজের বাবার হাতে নগদ ২০ হাজার টাকাও তুলে দেন।

এ বিষয়ে মিনহাজ বলেন, ফলাফল জানার পর বাবার অভাবের কথা চিন্তা করে মনটা ভেঙে গেছিল। সেই ভাঙা মনে জোড়া লাগিয়েছেন মেয়র আবদুল কাদের মির্জা। কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়রের দীর্ঘায়ু কামনা করে সে।

মিনহাজের আবু নাছের বলেন, আমি স্বপ্নেও ভাবিনি এই বিপদের সময় আমার পাশে কেউ দাঁড়াবে। আমি চাই সবার দোয়া নিয়ে আমার ছেলে ডাক্তার হয়ে একদিন দেশবাসীর সেবা করবে। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

এ ব্যাপারে মেয়র কাদের মির্জা বলেন, শুধু টাকার অভাবে একটি ফুটন্ত গোলাপ ঝরে পড়তে পারে না। সেই কথা চিন্তা করেই মিনহাজের পাশে দাঁড়িয়েছি।

এছাড়া তার পড়ালেখার সার্বিক দায়িত্ব নিজে নিয়েছেন বলেও নিশ্চিত করেন মেয়র কাদের মির্জা।

চাইলেই কি দ্বিতীয় বিবাহ করতে পারবে—কি বলছে ইসলাম
  • ০৮ মে ২০২৬
‘বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ড’
  • ০৮ মে ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন শেষ …
  • ০৮ মে ২০২৬
৫ যমজ সন্তানের জন্ম দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় দম্পতি
  • ০৮ মে ২০২৬
শনিবার টানা ৮ ঘন্টা  বিদ্যুৎ থাকবে না এক জেলায়
  • ০৮ মে ২০২৬
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ নেবে ডিভিশনাল সেলস ম্যানেজার, আ…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9