নাসায় চাকরি পেলেন শাবি শিক্ষার্থী

১১ ডিসেম্বর ২০২০, ০৯:০৪ PM
আব্দুল্লাহ আল ফাহাদ

আব্দুল্লাহ আল ফাহাদ © টিডিসি ফটো

আনুষ্ঠানিকভাবে মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ফাহাদ ‘নাসা গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টার’-এ পোস্টডোক্টরাল সায়েন্টিস্ট হিসেবে এর গ্লোবাল মডেল এবং স্যাটেলাইট ডেটা আত্তীকরণ অফিসে কাজ করবেন। তার প্রাথমিক প্রকল্পটি ‘ইউএমডি’ এবং ‘নাসা জেপিএল’-এর সহযোগী হিসাবে কাজ করবেন।

স্কুল জীবনে বাবা-মায়ের দেখা স্বপ্ন পূরণ করতে পারার উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন ফাহাদ। এতে তিনি তার পরিবার, বন্ধুবান্ধব ও তার সহধর্মিণীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে মাতৃভূমি ও দেশের মানুষের প্রতি অবদান রাখতে চান বলে জানিয়েছেন।

রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ইবির ৪৪ শিক্ষকে…
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশও উদ্ধার
  • ০৫ আগস্ট ২০২৬
নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী কলেজের সামনে জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত…
  • ০৫ আগস্ট ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
টপ এন্ড টি-টোয়েন্টির সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে, কখন
  • ০৫ আগস্ট ২০২৬