ব্রেন স্ট্রোকে আক্রান্ত ট্যুর এক্সপার্ট অ্যাডমিন বর্ষা, সাইবারনাইফ রেডিওসার্জারির জন্য প্রয়োজন আরও ৪ লাখ টাকা

১৩ জুন ২০২৬, ০২:৪০ PM , আপডেট: ১৩ জুন ২০২৬, ০৩:৩৫ PM
 বর্ষা ইসলাম বৃষ্টি

বর্ষা ইসলাম বৃষ্টি © টিডিসি সম্পাদিত

অনলাইনভিত্তিক ট্রাভেল গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। তার মস্তিষ্কের ব্রেন স্টেম অংশে ক্যাভার্নোমা শনাক্ত হয়েছে। চিকিৎসকেরা আগামী সপ্তাহে তার সুস্থতার জন্য সাইবারনাইফ রেডিওসার্জারির পরামর্শ দিয়েছেন। চিকিৎসা ব্যয় বাবদ প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন হলেও এখনো প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ করা সম্ভব হয়নি।

জানা গেছে, বর্ষা ইসলাম বৃষ্টি উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ ভর্তি হয়েছিলেন। তবে ট্যুর গ্রুপ পরিচালনার মাধ্যমে নিজের খরচ চালাতে গিয়ে দুই সেমিস্টার পর তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। গত ১৮ ফেব্রুয়ারি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এতে তার শরীরের ডান পাশ অবশ হয়ে যায় এবং চোখে ডাবল ভিশনের সমস্যা দেখা দেয়। পরবর্তীতে তার মস্তিষ্কে পন্টাইন ক্যাভার্নোমা ধরা পড়ে। এতে তার শারীরিক অবস্থার জটিলতা দেখা দিয়েছে। 

ব্রেন স্ট্রোকের পর তিনি প্রথমে রাজধানীর আজমল হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন ছিলেন। পরে মিরপুরের সিআরপিতে থেরাপির জন্য ৪২ দিন ভর্তি ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। গত ৬ জুন তাকে ভারতে নিয়ে আসা হয়েছে।

অসুস্থতার পর থেকেই ফান্ডরেইজিংয়ের মাধ্যমে তার চিকিৎসা ব্যয় বহন করা হচ্ছে। তবে বর্তমানে প্রয়োজনীয় অর্থের প্রায় অর্ধেক এখনো সংগ্রহ হয়নি। অর্থ সংকটে তার চিকিৎসা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। সুস্থ জীবনে ফেরার আশায় তিনি দেশের মানুষের কাছে সহায়তা চেয়েছেন।

সাহায্য পাঠাতে হবে— বৃষ্টি খাতুন, হিসাব নম্বর: ২২২৪৪১৯২৯৭০০১, সিটি ব্যাংক, কারওয়ান বাজার শাখা, রাউটিং নম্বর: ২২৫২৬৫৩১।
সাহায্য পাঠানো যাবে মোবাইল নম্বরেও-০১৬০৪৭৭২৩৬৬ (বিকাশ ও নগদ)।  

ট্যাগ: সাহায্য
বদলে যাচ্ছে ঢাকা মেডিকেলের চিত্র, একনেকে অনুমোদন পেল ১১৫৫ ক…
  • ১৯ আগস্ট ২০২৬
নয় মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন ইমর…
  • ১৯ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে লিফট নষ্ট, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষ…
  • ১৯ আগস্ট ২০২৬
১৫ আগস্টের পরিকল্পনা: গ্রেপ্তার ৫২ জনের ১৫ জন রিমান্ডে
  • ১৯ আগস্ট ২০২৬
নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
  • ১৯ আগস্ট ২০২৬
পৃথিবীতে সব কিছুতে অভিযোগ আছে, আর যদি ছেড়ে দেন পৃথিবী সুন্দর
  • ১৯ আগস্ট ২০২৬