উচ্চতা বাধা উপেক্ষা করে জবি ভর্তি পরীক্ষায় মুস্তাকিন

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
মুস্তাকিন আহমেদ

মুস্তাকিন আহমেদ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন দুই ফুট উচ্চতার তরুণ মুস্তাকিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে চট্টগ্রাম থেকে এসে ভর্তি যুদ্ধে নেমেছেন। 

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষার তৃতীয় শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতা তার উচ্চশিক্ষার স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। ছোটবেলা থেকেই শিক্ষা অর্জনের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল বলে জানান মুস্তাকিন। তিনি বলেন, ‘আমি সব সময় চেয়েছি পড়াশোনা চালিয়ে যেতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়েই এখানে এসেছি। বর্তমানে আমার বয়স ২০ বছর।’

ভর্তি পরীক্ষার কেন্দ্রে প্রবেশের সময় অনেক পরীক্ষার্থী ও অভিভাবকের নজর কাড়েন মুস্তাকিন। তাঁর আত্মবিশ্বাস ও শিক্ষার প্রতি আগ্রহ দেখে সবাই মুগ্ধ হন। পরীক্ষার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত বিএনসিসির পক্ষ থেকে তাঁর জন্য বিশেষ সহায়তা প্রদান করা হয়, যাতে তিনি নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন।

মুস্তাকিন বলেন, ‘শারীরিক উচ্চতা আমার জন্য কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি আরও এগিয়ে যেতে পারব।’

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬