রিকশা চালিয়ে পড়ালেখা করা মমিন এখন প্রভাষক

২৯ মার্চ ২০২৩, ০৭:১৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
মা-বাবার সাথে মো. মমিনুর রহমান

মা-বাবার সাথে মো. মমিনুর রহমান © সংগৃহীত

রিকশা চালিয়ে নিজের পড়ালেখার খরচ জুগিয়েছেন। অভাবের কারণে পড়ালেখা বন্ধের উপক্রম হলেও দমে যাননি তিনি। কঠোর পরিশ্রম করে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। পড়ালেখা শেষ করে এনটিআরসিএ’র মাধ্যমে প্রভাষক হিসেবে নিয়োগের সুপারিশ পেয়েছেন তিনি।

বলা হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর গ্রামের মো. নুর ইসলাম ও ময়না বেগম দম্পতির ছেলে মো. মমিনুর রহমানের কথা। চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় ইংরেজি বিষয়ের প্রভাষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মমিনুর বলেন, ‘আমার বাবা একজন দিনমজুর। তাঁর পক্ষে আমার পড়াশোনার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। কিন্তু আমি পড়াশোনা করে নিজের ও পরিবারের জন্য কিছু একটা করার স্বপ্ন দেখতাম। ঢাকার কেরানীগঞ্জে গিয়ে রিকশা চালিয়ে উপার্জন করেছি। অনার্স তৃতীয় বর্ষ পর্যন্ত আমি বাড়িতে ঈদ করিনি। প্রতি ঈদে ঢাকায় গিয়ে রিকশা চালিয়ে টাকা জোগাড় করেছি। এভাবে তৃতীয় বর্ষ শেষ করি। পরে চতুর্থ বর্ষে উঠে টিউশনি করে বাকি পড়াশোনা শেষ করি। 

প্রভাষক হিসেবে নিয়োগের সুপারিশ পাওয়া এই যুবক বলেন, ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে ইংরেজি বিষয়ে সারা দেশে তৃতীয় হই। গত ১০ মার্চ এমপিওভুক্ত প্রতিষ্ঠান কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় ইংরেজি বিষয়ের প্রভাষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছি। বাকি প্রক্রিয়া শেষে সেখানেই যোগদান করবো। আমার এই ক্ষুদ্র সফলতায় যারা আমার পাশে ছিলেন, বিভিন্নভাবে আমাকে সহায়তা করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। বিশেষ করে বিভিন্ন সময় পরামর্শ ও সহায়তা করার জন্য আমার বিভাগের সাবেক শিক্ষক মুকুল স্যারের কাছে আমি কৃতজ্ঞ।

মমিনুরের চাকরি হওয়ায় খুশি তাঁর দিনমজুর বাবা নুর ইসলাম। তিনি বলেন, আমি অনেক খুশি। আল্লাহ রহমত করছে। টাকার অভাবে ছেলে নিজে কাজ করে পড়াশোনা করছে। এখন তার আয় দিয়ে আমার পরিবার চলছে। এর মধ্যে তার চাকরির খবরে আমি ও তার মা অনেক খুশি।’

স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তোলার অভিযোগে সেই জামায়াত সেক্…
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ার বিপক্ষে চমক রেখে দল ঘোষণা বিসিবির
  • ০৪ আগস্ট ২০২৬
একসময়ের রাজনীতির প্রাণকেন্দ্র আমুর বাড়ি এখন ময়লার ভাগাড়
  • ০৪ আগস্ট ২০২৬
বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬